ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফুয়েল কার্ড’ যা সুবিধা থাকবে

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 157

জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ করতে সরকার আনছে ফুয়েল কার্ড। মোটরসাইকেল, প্রাইভেটকার, ট্রাক ও বাসের মালিকরা কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পাম্প থেকে তেল সংগ্রহ করতে পারবেন। এতে অপচয় ও কালোবাজারি কমানো এবং নগদবিহীন লেনদেন নিশ্চিত করা যাবে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শিগগির শেষ না হলে বাংলাদেশের মতো দেশে খেসারত দিতে হবে। পাম্পে তেলের সরবরাহ আগের মতোই থাকলেও চাহিদা বেড়ে যাওয়ায় দুই ঘণ্টার মধ্যে তেল শেষ হয়ে যাচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে।

ফুয়েল কার্ড বা ফ্লিটকার্ড হলো পেট্রোল, ডিজেল ও অন্যান্য জ্বালানি কেনার জন্য বিশেষ পেমেন্ট কার্ড। এটি ক্রেডিট বা ডেবিট কার্ডের মতো কাজ করবে এবং ব্যবহারকারীরা ডিজিটালভাবে লেনদেন ট্র্যাক করতে পারবেন।

কার্ডের সুবিধা:
■ সহজ পেমেন্ট, ফিলিং স্টেশনে দ্রুত লেনদেন
■ খরচ নিয়ন্ত্রণ, জ্বালানি ব্যবহারের রিপোর্ট ও সীমা নির্ধারণ
■ নিরাপত্তা, নির্দিষ্ট গাড়ি বা চালকের সঙ্গে সংযুক্ত
■ সময়ের সাশ্রয়, কাগজের রসিদ ও চালানের ঝামেলা কমানো

জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, কিউআর কোডের মাধ্যমে নির্দিষ্ট পাম্প থেকে তেল নেওয়া যাবে। তবে পুরো সিস্টেম চালু করতে কিছু সময় লাগবে। সরকারের আশা, ফুয়েল কার্ড চালু হলে তেলের অপচয়, কালোবাজারি ও কৃত্রিম সংকট অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘ফুয়েল কার্ড’ যা সুবিধা থাকবে

সর্বশেষ আপডেট ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬