ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০০ বছরের পুরনো মসলিন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / 164

বাংলার প্রাচীন ঐতিহ্য মসলিন পুনরুদ্ধারে সরেজমিনে কাজ করছে সরকার—জামদানি শিল্পের শেকড় অনুসন্ধান ও কারিগরদের সম্পৃক্ততাই মূল উদ্যোগ।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানিয়েছেন, প্রায় ২০০ বছর পুরনো মসলিন কাপড়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই সরকার গবেষণা কার্যক্রম জোরদার করেছে।

তিনি মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া ‘জামদানি গ্রাম’ প্রকল্প এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, জামদানি গ্রাম প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করতেই এই পরিদর্শন। তিনি আরও বলেন, ইংল্যান্ড পর্যন্ত গিয়ে মসলিন শিল্পের ঐতিহাসিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলের দক্ষ কারিগরদের মাধ্যমে পুনরুদ্ধার কার্যক্রম এগিয়ে চলছে।

বন্ধ পাটকল পুনরায় চালুর বিষয়ে প্রতিমন্ত্রী জানিয়েছেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বন্ধ পাটকলগুলো ধীরে ধীরে পুনরায় চালু হচ্ছে। এতে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া দেশি ও বিদেশি উদ্যোক্তাদের সঙ্গে সমন্বয় করে পাট শিল্পকে আরও এগিয়ে নেওয়া হচ্ছে।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী জামদানি শিল্পের উন্নয়ন, সংরক্ষণ ও সম্প্রসারণের কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন। তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় তাঁতীদের সঙ্গে সরাসরি কথা বলেন।

‘আব-ই-রওয়ান’ প্রদর্শনী কেন্দ্রে তিনি মসলিন তৈরির পুরো প্রক্রিয়া—তুলা থেকে সুতা তৈরি এবং সেই সুতা দিয়ে কাপড় বোনার ধাপ—পরিদর্শন করেন এবং প্রদর্শনীতে রাখা মসলিন সুতার তৈরি বিভিন্ন কাপড় দেখেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, তাঁত বোর্ডের সদস্যগণ, যুগ্ম সচিব, প্রকল্প পরিচালক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২০০ বছরের পুরনো মসলিন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার

সর্বশেষ আপডেট ০৪:৫৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬