শিরোনাম
রাজাকারের তালিকায় ভুল সংশোধন, ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করা হবে

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 177
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জানিয়েছেন, রাজাকারের তালিকায় অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে। একই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ও চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধন করা হবে।
শুক্রবার বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করা হবে।
মন্ত্রী আরও বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিকভাবে তালিকায় অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এই উদ্যোগ গ্রহণ করেছে।
এ সময় আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনামসহ টাঙ্গাইলের বিভিন্ন এলাকার স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।































