ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের তিন আদালত বর্জন আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ০৮:৫৬:০০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 198

আদালত বর্জনের ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলন করেন জেলা আইনজীবী সমিতি। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

যশোরের তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবার সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা আইনজীবী সমিতি। সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন।

তিনি বলেন, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের আদালত বর্জন করেও এখন পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি। তার অভিযোগ, বিচারক আইরিন পারভীন আইনজীবীদের বাদ দিয়েই বাদী ও আসামিপক্ষের স্বজনদের উপস্থিতিতে বিচারকার্য পরিচালনা করছেন এবং এ ক্ষেত্রে অতিরিক্ত পুলিশও ব্যবহার করা হচ্ছে। এতে ন্যায়বিচার থেকে সেবাপ্রত্যাশীরা বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তিনি।

সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, জামিন দেওয়া বা না দেওয়ার বিষয়টি নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে বিচারক হিসেবে আইরিন পারভীন আইন-কানুন যথাযথভাবে জানেন না এবং জেলা ও দায়রা জজের দায়িত্ব পালনে অযোগ্য বলে অভিযোগ করেন তিনি। এসব বিষয় নিয়ে আইনজীবীরা সমিতিতে অভিযোগ দিলে একপর্যায়ে বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করা হয় এবং আদালত মুলতবি ঘোষণা করা হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে সমিতির পক্ষ থেকে আইরিন পারভীনের সঙ্গে বৈঠকও করা হয়েছিল। ওই বৈঠকে তিনি পরিস্থিতি সমাধানের আশ্বাস দেন এবং দুই পক্ষের মধ্যে সমঝোতাও হয়। কিন্তু পরে তিনি আরও কঠোর আচরণ শুরু করেন বলে দাবি আইনজীবীদের।

এ পরিস্থিতিতে গত বুধবার জরুরি সভা করে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের দুটি আদালত এবং যুগ্ম জেলা জজ রাশেদুর রহমানের আদালত বর্জনের সিদ্ধান্ত নেন আইনজীবীরা। এরপর বিচারক আইরিন পারভীন আইনজীবী ছাড়াই বিচারকার্য পরিচালনা শুরু করেন বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ওই আদালতে অন্য কোনো বিচারককে দায়িত্ব দিলে আইনজীবীরা পুনরায় আদালতে ফিরে যাবেন। তবে এখন পর্যন্ত বিচার বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন সমিতির নেতারা।

এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়। বলা হয়, বারের সঙ্গে সমন্বয় না করেই তিনি আদালতে এজলাস শুরুর সময় পরিবর্তন করেছেন।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী বুধবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে এবং বিষয়টির সমাধানে আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী দেবাশীষ দাস, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম. এ. গফুর, সাবেক সভাপতি এম. ইদ্রিস আলী, শরীফ নুর মোহাম্মদ আলী রেজা, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাচ্চু, সিনিয়র আইনজীবী মঈনুল হক খান ময়না প্রমুখ।

এদিকে আদালত সূত্রে জানা গেছে, যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম গত বছরের ২৮ আগস্ট বদলি হন। এরপর ৫ নভেম্বর মোহাম্মদ আলী সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে যোগ দেন। তবে চলতি বছরের ৫ জানুয়ারি তাকেও বদলি করা হলে জেলা ও দায়রা জজ পদটি শূন্য হয়ে পড়ে। এরপর অতিরিক্ত জেলা ও দায়রা জজদের মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

পরবর্তীতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এম. এম. মোর্শেদ কিছুদিন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব পালন করেন। তিনি সম্প্রতি ঢাকায় বদলি হলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আইরিন পারভীনকে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকেই আইনজীবীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়, যার ধারাবাহিকতায় গত বুধবার আদালত বর্জনের ঘোষণা দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যশোরের তিন আদালত বর্জন আইনজীবীদের

সর্বশেষ আপডেট ০৮:৫৬:০০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬