ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন আইজিপি’র পরিচয়

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৩৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 735

আইজিপি আলী হোসেন ফকির ।

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন আলী হোসেন ফকির। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদ থেকে পদোন্নতি পেয়ে এ দায়িত্বে আসছেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আলী হোসেন ফকির ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তাঁর বাড়ি বাগেরহাট জেলায়।

তিনি বর্তমান আইজিপি বাহারুল আলম-এর স্থলাভিষিক্ত হচ্ছেন। বাহারুল আলমকে ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তাঁর মেয়াদের প্রায় নয় মাস বাকি থাকতেই নতুন আইজিপি নিয়োগ দেওয়া হলো।

কর্মজীবনে আলী হোসেন ফকির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পুলিশ সদর দপ্তর ও স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নে কাজ করেছেন। নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার ছিলেন।

এ ছাড়া তিনি রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সিলেটের কমান্ড্যান্ট এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের খুলনা-৩, ঢাকা-৫ ও সিলেট-৭ ইউনিটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক পর্যায়েও তিনি দায়িত্ব পালন করেছেন—বাংলাদেশ পুলিশের প্রতিনিধি হিসেবে কসোভো ও আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেন।

১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট সদর থানায় জন্মগ্রহণ করেন আলী হোসেন ফকির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিজীবন শুরু করেন। বর্তমানে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে রয়েছেন।

ব্যক্তিজীবনে তাঁর সহধর্মিণী অধ্যাপক নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজের ফিন্যান্স বিভাগের প্রধান। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন আইজিপি’র পরিচয়

সর্বশেষ আপডেট ০৬:৩৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬