ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজির সংজ্ঞা বদলে দিলেন যিনি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 261

সড়কে পরিবহন থেকে নেওয়া অর্থকে সরাসরি চাঁদা বলা ঠিক নয়—এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম। তাঁর ভাষ্য, স্বেচ্ছায় বা সমঝোতার ভিত্তিতে অর্থ দেওয়া আর জোর করে আদায় করা এক বিষয় নয়।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

শেখ রবিউল আলম বলেন, সড়কে পরিবহন খাতে যে অর্থ আদায়ের কথা বলা হয়, তা তিনি প্রচলিত অর্থে চাঁদা হিসেবে দেখেন না। তাঁর মতে, মালিক ও শ্রমিক সমিতিগুলো নিজেদের কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য নির্দিষ্ট হারে অর্থ সংগ্রহ করে থাকে। এটি অনেকটা অলিখিত নিয়মের মতো চলে আসছে। তবে কাউকে অনিচ্ছাকৃতভাবে বা চাপ প্রয়োগ করে অর্থ দিতে বাধ্য করা হলে সেটিই প্রকৃত চাঁদা।

মন্ত্রী আরও বলেন, মালিক সমিতিগুলো যে অর্থ তোলে তা সদস্যদের স্বার্থেই ব্যয় করার কথা। এর ব্যবহার নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু সেটি পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই হয়ে থাকে। একইভাবে শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনও প্রভাব ও সাংগঠনিক অবস্থানের ভিত্তিতে অর্থ সংগ্রহ করে। ক্ষমতাসীন দলের শ্রমিক সংগঠনের প্রভাব বেশি থাকার কথাও তিনি উল্লেখ করেন। তবে এসব কার্যক্রমকে সরকারিভাবে চাঁদাবাজি হিসেবে দেখার সুযোগ নেই বলে জানান তিনি।

যোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন স্থানে বাইরে থেকে কেউ চাপ সৃষ্টি করে অর্থ আদায় করতে পারবে না বলেও সতর্ক করেন মন্ত্রী। তবে মালিকরা নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে অর্থ লেনদেন করলে সেখানে কেউ বঞ্চিত হচ্ছে কি না বা অর্থের অপব্যবহার হচ্ছে কি না, তা সরকার খতিয়ে দেখবে বলে জানান তিনি।

সড়কে যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেক মহাসড়কের ওপর বাজার গড়ে ওঠায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। এসব স্থানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে।

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিয়ে তিনি বলেন, ছুটি দীর্ঘ হলে চাপ কিছুটা কমে। আগের অভিজ্ঞতা বিবেচনায় রেখে এবারও পরিকল্পনা নেওয়া হচ্ছে। যাত্রীদের ভোগান্তি কমাতে নতুন ব্যবস্থাও বিবেচনায় আছে। পরিস্থিতি পর্যালোচনা করে আগামী কয়েক দিনের মধ্যে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চাঁদাবাজির সংজ্ঞা বদলে দিলেন যিনি

সর্বশেষ আপডেট ০৮:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬