ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 203

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

বিএনপির ৩১ দফা কর্মসূচির আলোকে রাষ্ট্র ও সংবিধান সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দলের স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সুশাসন, সাম্য ও মানবিক মর্যাদাভিত্তিক রাষ্ট্র গঠনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপি সরকার দেশ পরিচালনায় মেধা ও প্রযুক্তিনির্ভর উন্নয়নকে অগ্রাধিকার দেবে। আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা এবং দুর্নীতি দমনকে সরকারের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে—আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক অগ্রগতি এবং দুর্নীতি নির্মূল। একই সঙ্গে দক্ষতা ও প্রযুক্তিনির্ভর আধুনিক রাষ্ট্র গড়ে তোলার দিকেও গুরুত্ব দেওয়া হবে।

আঞ্চলিক কূটনীতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা অক্ষুণ্ন রেখে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে। এ ক্ষেত্রে সমতা ও পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে

সর্বশেষ আপডেট ০৯:১৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬