শিরোনাম
টাকা বিতরণকালে সূত্রাপুরে জামায়াত নেতা আটক, দুই দিনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 125
ঢাকা-৬ আসনের সূত্রাপুর এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে আটক করে এলাকাবাসী। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই দিনের কারাদণ্ড দেন।
বুধবার সূত্রাপুর কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একটি চালের দোকানে বসে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছিলেন হাবিব। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পান। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিকভাবে তাকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।
সূত্রাপুর থানার ওসি মো. মতিউর রহমান বলেন, হাবিব নামে একজনকে সাজা দেওয়া হয়েছে এবং তার কাছ থেকে টাকা উদ্ধার করা হয়েছে।
মো. হাবিব সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির বলে জানা গেছে।




































