ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবদেক, শেরপুর
  • সর্বশেষ আপডেট ১২:৪৫:০২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 157

নুরুজ্জামান বাদল

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর ঘটনায় শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আইন অনুযায়ী প্রার্থী মৃত্যুবরণ করলে ওই আসনে ভোটগ্রহণ চালিয়ে যাওয়ার সুযোগ নেই।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর বিধান অনুসারে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর ভোটের আগেই কোনো বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত করতে হয়।

তিনি বলেন, এ ক্ষেত্রে প্রার্থীকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈধ হিসেবে ঘোষিত থাকতে হয়, যা নুরুজ্জামান বাদলের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।

ইসি সূত্র জানায়, প্রার্থীর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তি জারি করে ওই আসনের নির্বাচন স্থগিতের ঘোষণা দেবেন। পরবর্তীতে নির্বাচন কমিশন নতুন করে নির্বাচনী সময়সূচি ঘোষণা করবে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

সর্বশেষ আপডেট ১২:৪৫:০২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬