ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 376

দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি ব্র্যান্ডের টুথপেস্টের মধ্যে ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। শিশুদের জন্য তৈরি কয়েকটি টুথপেস্টেও এ ধরনের প্লাস্টিক কণা শনাক্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা।

রোববার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশবিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এক বছরের গবেষণার ফল প্রকাশ করে।

গবেষণায় ৩৪টি ব্র্যান্ডের টুথপেস্ট পরীক্ষা করে দেখা যায়, ২৬টিতে প্রতি ১০০ গ্রামে সর্বনিম্ন ২০টি থেকে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক রয়েছে। সবচেয়ে বেশি ৩২০টি কণা পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরিড জেল টুথপেস্টে।

এসডো জানায়, দেশজুড়ে ২ হাজার ৭৬০ জন ভোক্তার ওপর সমীক্ষার পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের পরীক্ষাগারে স্টিরিওমাইক্রোস্কোপি ও ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি প্রযুক্তি ব্যবহার করে নমুনাগুলো বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে উৎপাদিত ২৫টি টুথপেস্টের ২২টিতে, ভিয়েতনামের ২টির দুটিতে, থাইল্যান্ডের ২টির একটিতে এবং ভারতের ৫টির একটিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। শিশুদের জন্য তৈরি ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতেও এই ক্ষতিকর কণা শনাক্ত হয়েছে।

তবে সব ব্র্যান্ডে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। গবেষণা অনুযায়ী, জেনফ্রেশ, প্যারাস্যুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো), ক্লোজ আপ রেড হট জিংক ফ্রেশ টেকনোলজি এবং শিশুদের কুডুমু অরেঞ্জ টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

সর্বশেষ আপডেট ০৪:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬