ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‎বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

‎বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৪:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 71

ছবি-বাংলা অ্যাফেয়ার্স

বাংলা নতুন বর্ষের আগমন উপলক্ষে ‎বর্ণিল আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।

‎বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃফয়সাল মাহমুদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,নতুন বছরকে স্বাগত জানাতে ১লা বৈশাখ সকাল ১০:৩০ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ।

‎উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের নেতৃত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য এ শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক হয়ে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া নববর্ষ উপলক্ষ্যে বিভিন্ন বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে বৈশাখী মেলা ও বিভিন্ন লোকজ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‎বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

সর্বশেষ আপডেট ০৪:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬