শিরোনাম
বগুড়ায় এনসিপির সভায় সারজিস, বাইরে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবদেক, বগুড়া
- সর্বশেষ আপডেট ০৬:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / 154
বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয় সভায় চলাকালে মিলনায়তনের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
তারও আগে দুপুর ৩টার দিকে এই সভায় যোগ দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এর আগে, জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বগুড়ায় আসেন তিনি।
জানা গেছে, জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর পাশ থেকে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ককটেল জেলা পরিষদ প্রাঙ্গণে বিস্ফোরিত হয়, অপরটি অবিস্ফোরিত থেকে যায়।
খবর শুনে ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেন। তারা জানিয়েছেন, ককটেল হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।






































