ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 108

মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার চার মাস পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সরকারি আমন্ত্রণে দুই দিনের এই সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

রোববার (২১ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ৪৫ মিনিটে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান তিনি। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় তার সফরসঙ্গী ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন আটজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা।

এর আগে একই দিন দুপুর পৌনে ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদায় জানান সরকারের উচ্চপর্যায়ের কয়েকজন কর্মকর্তা ও কূটনীতিক। তাদের মধ্যে ছিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনার শুহাদা ওসমান এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এটি তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর এবং সফরটি দুই দিনের। সফরসঙ্গীর সংখ্যা তুলনামূলকভাবে সীমিত রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করেন বিএনপি প্রধান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এই সফরকেই তার প্রথম বিদেশ সফর হিসেবে দেখা হচ্ছে।

সফরসঙ্গীদের তালিকায় রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন, প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ মোট ২৩ জন।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরের প্রথম দিন আনুষ্ঠানিক অভ্যর্থনার পর দ্বিতীয় দিন পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক ও পরে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে। সেখানে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে দুটি দলিল সইয়ের সম্ভাবনাও রয়েছে।

আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ—বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয় উঠে আসবে বলে জানান তিনি। পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ ও তাদের কল্যাণের বিষয়েও অনুরোধ জানানো হবে।

এছাড়া আসিয়ান ডায়ালগ পার্টনার এবং আরসেপে (RCEP) যুক্ত হওয়ার বাংলাদেশের আবেদন বিষয়ে মালয়েশিয়ার সমর্থন চাওয়ার পরিকল্পনাও রয়েছে।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানের উদ্দেশে রওনা দেবেন। ২২ জুন দুপুরে কুয়ালালামপুর থেকে যাত্রা করে সন্ধ্যায় দালিয়ানে পৌঁছানোর কথা রয়েছে। সফরের পরবর্তী ধাপে ২৬ জুন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। বৈঠক শেষে সেদিনই তিনি বেইজিং হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৩:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬