শিরোনাম
নীলফামারীতে মাদক ব্যবসায়ি মা-ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
- সর্বশেষ আপডেট ০৬:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 190
নীলফামারীর সৈয়দপুরে ১৫কেজি৭’শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-১৩। সম্পর্কে তারা মা ও ছেলে।
রবিবার সন্ধ্যায় সৈয়দপুর শহরের কয়াগোলাহাট পশ্চিমপাড়াস্থ সুজন ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন জহির উদ্দিনের ছেলে সুজন ইসলাম(২২) ও তার মা মোছাঃ ছবিনুর বেগম(৪৮)। র্যাব-১৩ রংপুরের একটি অভিযানিক দল এতে নেতৃত্ব দেয়।
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার ব্যক্তিরা চিহিৃত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ থানায় মামলা করা হয়েছে।































