ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 134

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন কিংবা ঐকমত্য কমিশন; কোনো কিছুই কার্যকর হচ্ছে না।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, পরিবর্তন না হলে তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে। তিনি সতর্ক করেন, দেশে এখনও ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে, তাই ঐকমত্য প্রক্রিয়া শেষ হলেও একটি সাধারণ একমত হওয়া সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল করা সম্ভব নয়। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র ও শিক্ষকদের মধ্যে মেলবন্ধন তৈরি হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শিক্ষকরা সক্রিয়ভাবে কাজ করছেন, তাই তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন নাহিদ ইসলাম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে: নাহিদ ইসলাম

সর্বশেষ আপডেট ০১:০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫