তিন মাসে যে উন্নয়ন হয়েছে, ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
- সর্বশেষ আপডেট ০৭:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 9
মুন্সীগঞ্জের গজারিয়ায় উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, গত তিন মাসে দেশে যে উন্নয়ন কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।
শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জের গজারিয়ায় একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শনকালে এ দাবি করেন মির্জা ফখরুল।
আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও ব্রিজ আছে ইনশাআল্লাহ আমরা পাঁচ বছরের মধ্যে সব কমপ্লিট করে দেব। এই বছরের মধ্যেই ফুলদী ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে।
মন্ত্রী মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর বাজারে দুই তলা বিশিষ্ট গ্রামীণ বাজারের ভবন উদ্বোধন, কালীগাছ তলায় ব্র্যাক অফিস, ইমামপুরের দুই কিলোমিটার রাস্তার পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া রসূলপুর খেয়াঘাট এলাকায় ফুলদী ব্রিজ নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।






























