ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিডিরেন ট্রাস্ট

জাল সনদে চাকরি, দুর্নীতির পাহাড়

শরিয়ত খান, বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৭:১৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 1058

বিডিরেন'র সিএফও ফারুক আলি তরফদার

সরকারি নিয়ন্ত্রিত আইসিটি প্রতিষ্ঠান বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন) ট্রাস্টের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ফারুক আলি তরফদারের বিরুদ্ধে অভিজ্ঞতা সনদ জাল করে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী ও প্রভাবশালী নেতা মির্জা আজমের প্রত্যক্ষ সহায়তায় তিনি এ নিয়োগ পান। চাকরিতে যোগ দেওয়ার পর থেকে এই কর্মকর্তা জড়িয়ে পড়েন একের পর এক অনিয়ম ও দুর্নীতিতে।

প্রতিষ্ঠানটি ২০০৯ সালে একটি প্রকল্প হিসেবে যাত্রা শুরু করে। এরপর ২০১৯ সালে এটিকে ট্রাস্টে রূপান্তর করা হয়। এর আগে ২০১৮ সালের শেষে সিএফও সহ ২৩ পদে ৩৮ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ওই বিজ্ঞপ্তি অনুযায়ি, সিএফও পদে নিয়োগের জন্য ন্যূনতম ১৫ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা চাওয়া হয়। অথচ ফারুক আলি তরফদারের চাকরির পূর্বে প্রশাসনিক পদে অভিজ্ঞতা ছিলো মাত্র ছয় বছর। সেই ছয় বছরের সেই অভিজ্ঞতা সনদ জাল করে তিনি ১৫ বছর অভিজ্ঞতা দেখিয়ে ২০১৯ সালে তিনি চাকরিতে যোগ দেন।

তার কর্মজীবনের বিবরণে দেখা যায়, তিনি প্রথমে চট্টগ্রামের একটি কোচিং সেন্টারে দুই বছর চাকরি করেন। পরে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ১০-১২ বছর লেকচারার ও সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত থাকলেও অভিজ্ঞতা দেখানো হয়েছে অ্যাকাউন্টস কো-অর্ডিনেটর হিসেবে।

কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে মোহাম্মদ কাওসার নামের এক কর্মকর্তা জানান, ফারুক আলী তরফদার সেখানে অ্যাকাউন্টস কো-অর্ডিনেটর পদে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন চার বছর। এর বাইরে তিনি এক্সিকিউটিভস কেয়ারে তিন বছর এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে দুই বছর কর্মরত ছিলেন।

অভিযোগ রয়েছে, এসব অভিজ্ঞতাকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়ে সনদ জালিয়াতির মাধ্যমে চাকরিতে প্রবেশ করেন তিনি। এই নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আজম।

এ বিষয়ে বাংলা অ্যাফেয়ার্সকে ফারুক আলী বলেন, এ নিয়ে তার কোন দায় নেই। যারা নিয়োগ দিয়েছেন তাদের সাথে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

নিয়োগের পর থেকে ফারুক আলি তরফদারের বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগ উঠতে শুরু করে। সরকারি ক্রয়বিধি লঙ্ঘন করে কোন টেন্ডার ছাড়াই প্রতিষ্ঠানের ২৫ লাখ টাকার পুরাতন ব্যাটারি বিক্রি করেন তিনি।

এ বিষয়ে বাংলা অ্যাফেয়ার্সকে তিনি বলেন, বিক্রি নয়, পুরাতন ব্যাটারি অদল-বদল করেছেন তিনি।

এছাড়া বিডিরেনের কোটি কোটি টাকার আর্থিক লেনদেনে স্বচ্ছতা নেই। গত কয়েক বছর ধরে কোনো সরকারি অডিট হয়নি। বরং তিনি নিজের প্রভাব খাটিয়ে পরিচিত অডিট ফার্ম দিয়ে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করিয়েছেন।

অভিযোগ রয়েছে, বিগত কয়েক বছরের কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম ধামাচাপা দেওয়ার জন্য বিডিরেনের কোনো সরকারি অডিট হয়নি। তবে ফারুক আলীর দাবি, দীর্ঘসূত্রকার কারণে সরকারিভাবে অডিট করা হয়নি।

বিডিরেনের নতুন কার্যালয় ক্রয় নিয়েও উঠেছে গুরুতর অভিযোগ। রাজধানীর তেজগাঁও এ নাভানা এইচআর টাওয়ারে ৩৫ কোটি টাকায় একটি ফ্লোর কেনা হয়। একই ভবনের অনান্য ভবনের মূল্য সর্বোচ্চ ২২ কোটি টাকা।

অভিযোগ রয়েছে, ফারুক আলী ছাড়াও একটি শক্তিশালী সিন্ডিকেট এই ভবনের ফ্লোর ক্রয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করে নিজেদের মাঝে ভাগবাটোয়ারা করেছেন।

এ বিষয়ে ফারুক আলি তরফদার জানান, সবকিছু ব্যাংকের মাধ্যমে করা হয়েছে। এখানে কোন অনিয়ম হয়নি।

প্রতিষ্ঠানের ফান্ড থেকে সুদবিহীন ঋণ নিয়ে এই গাড়ি ক্রয় করেন। ছবি: সংগৃহীত

এছাড়া প্রতিষ্ঠানটির দীর্ঘ মেয়াদী বিনিয়োগের জন্য গঠিত এন্ডোমেন্ট ফান্ড থেকে এক কোটি টাকা সুদবিহীন ঋণের মাধ্যমে যে চারজন কর্মকর্তা ব্যক্তিগত গাড়ি কিনেছেন; তাদের একজন ফারুক আলি তরফদার।আবার ঐ গাড়ির রক্ষণাবেক্ষণ বাবদ অফিস থেকেই মাসে ৩৫ হাজার টাকা করে নিচ্ছেন তারা।

অভিযোগ রয়েছে, সরকারি নিয়ম উপেক্ষা করে অর্গানোগ্রাম অনুমোদন ছাড়াই কর্মকর্তাদের পদোন্নতি ও বোনাস বিতরণ করা হয়েছে। এতে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে প্রতিষ্ঠানের ভেতরে।

বিভিন্ন সূত্র জানায়, দুর্নীতির মাধ্যমে ফারুক আলি তরফদার বিপুল সম্পদ গড়ে তুলেছেন। রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড ও বসিলায় তার ফ্ল্যাট রয়েছে। উত্তরার কাউলাতেও রয়েছে নিজস্ব জমি। এছাড়া ব্যয়বহুল গাড়িও যোগ হয়েছে তার সম্পদের তালিকায়।

এসব বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

ইউজিসির এক সদস্য বাংলা অ্যাফেয়ার্সকে জানান, বিডিরেনে আভ্যন্তরীণ বিষয় নিয়ে বেশ কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। যা ইউজিসির সদস্যদের কাছেও এসেছে। তবে এসব বিষয়ে কোন মন্তব্য করতে চাননি তিনি।

এসব অভিযোগ নিয়ে ইউজিসির চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিডিরেন ট্রাস্ট

জাল সনদে চাকরি, দুর্নীতির পাহাড়

সর্বশেষ আপডেট ০৭:১৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫