ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুল্কমুক্ত রফতানিতে বাংলাদেশ-জাপান চুক্তি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 108

ছবি-সংগৃহীত

বাংলাদেশ প্রথমবারের মতো কোনো দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর করল। জাপানের সঙ্গে এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে হাজারো পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়ে রফতানি সম্প্রসারণে বড় সুযোগ তৈরি হলো দেশের জন্য।

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জাপানের রাজধানী টোকিওতে। আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

সরকারি সূত্র জানায়, এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ইপিএ চুক্তি, যা আন্তর্জাতিক বাণিজ্যে দেশের অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সঙ্গে এই অংশীদারিত্বকে কৌশলগত সাফল্য হিসেবে দেখছেন নীতিনির্ধারকরা।

তথ্য অধিদপ্তরের তথ্যমতে, এই চুক্তির আওতায় বাংলাদেশ জাপানে গার্মেন্টসসহ মোট ৭ হাজার ৩৭৯টি পণ্য শুল্কমুক্তভাবে রফতানি করার সুবিধা পাবে। এসব পণ্যের ক্ষেত্রে কোনো জটিল শর্ত আরোপ করা হয়নি বলেও জানানো হয়েছে।

এর বিপরীতে বাংলাদেশ জাপানের ১ হাজার ৩৯টি পণ্যকে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা দেবে।

চুক্তির ফলে জাপানের বাজারে বাংলাদেশি পেশাজীবীদের জন্য ১২০টি উপখাত উন্মুক্ত হবে। একইসঙ্গে বাংলাদেশে জাপানি প্রতিষ্ঠানগুলোর জন্য ৯৭টি উপখাত খুলে দেওয়া হবে, যা বিনিয়োগ ও সেবাখাতে সহযোগিতা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের মতে, এই ইপিএ কার্যকর হলে বাংলাদেশ-জাপান বাণিজ্য সম্পর্ক নতুন মাত্রা পাবে, রফতানি আয় বাড়বে এবং দীর্ঘমেয়াদে শিল্প ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শুল্কমুক্ত রফতানিতে বাংলাদেশ-জাপান চুক্তি

সর্বশেষ আপডেট ০৪:৪৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬