ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মাদকসহ আটক ৯

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৫৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 161

গাজীপুরে মহানগরীর হায়দারাবাদের তালতলা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী রাজিব ও তার ৯ সহযোগীকে আটক করা হয়েছে। এ সময় ১৮০ পিছ ইয়াবাসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- গাজীপুর মহানগরের হায়দরাবাদ (কালাইবাড়ি) এলাকার রাজিব (২৭), খাইলকৈর এলাকার রাজিব হোসেন (৩০), একই এলাকার রকি মিয়া (২৬), টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার রানা (২৮), দক্ষিণ কলমেস্বর এলাকার মোস্তাক হোসেন (২৮), কুনিয়া বড়বাড়ী এলাকার নাসির উদ্দিন রুবেল সরকার (৩৮), একই এলাকার আশ্রব (৪৫), জিহান (৩৮) ও পাবনা জেলার ইশ্বরদী থানার মুশরীয়াপাড়া গ্রামের সূর্য (২৫)।

পুলিশ জানায়, মহানগরীর হায়দারাবাদের তালতলা এলাকায় মাদক ব্যবসায়ী রাজিবের বাড়িতে মাদক দ্রব্য কেনাবেচা চলছে। এমন খবরে রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় গোপন কক্ষে তল্লাশি চালিয়ে ১৮০ পিছ ইয়াবা উদ্ধার ও শীর্ষ মাদক ব্যবসায়ী রাজিব ও তার ৯ সহযোগীকে আটক করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গাজীপুরে মাদকসহ আটক ৯

সর্বশেষ আপডেট ০১:৫৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬