ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০১:৩০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 114

কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোররাতে কারাগারের ভেতর এ ঘটনা ঘটে। তিনি একটি মাদক মামলার হাজতি ছিলেন।

নিহত বিদ্যুৎ আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিরমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, মাদক মামলায় প্রায় দুই মাস আগে বিদ্যুৎ আলী কারাগারে আসেন। তার মানসিক সমস্যা থাকায় তাকে কারাগারের হাসপাতাল ইউনিটে রাখা হয়েছিল। আজ ভোরে কারাগারের হাসপাতালের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই হাজতির মৃত্যু হয়। কারাগার কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুষ্টিয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু

সর্বশেষ আপডেট ০১:৩০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬