ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার পীর হত্যার নেপথ্যে কী? 

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 141

ছবি সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগর এলাকায় দরবার শরিফে হামলা চালিয়ে এক পীরকে হত্যার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত একটি ভিডিও ছড়ানোর পর পরিকল্পিতভাবে এ হামলা সংঘটিত হয় বলে স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে।

রোববার দুপুরের ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিজিবি সদস্যরাও পরিদর্শন করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার কয়েক ঘণ্টা আগে থেকে ফেসবুকে অন্তত সাতটি আইডি—যার মধ্যে তিনটি পেজ ও চারটি ব্যক্তিগত অ্যাকাউন্ট—থেকে ৩৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়াতে শুরু হয়। ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওই ভিডিও দ্রুতই মেসেঞ্জারসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা সকাল নাগাদ পুরো এলাকায় উত্তেজনা তৈরি করে।

পুলিশ জানায়, ভিডিও ছড়ানোর বিষয়টি সকালে তাদের নজরে আসে এবং এরপর স্থানীয় কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ শুরু করা হয়। এক পর্যায়ে সন্দেহজনক প্রস্তুতির তথ্য পেয়ে পুলিশ এলাকায় টহল জোরদার করে। বেলা ১১টার দিকে কিছু সদস্য দরবার এলাকায় অবস্থান নেন বলেও জানা গেছে।

স্থানীয় কয়েকজন তরুণ ও প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, ফেসবুকে ছড়ানো আইডিগুলোর মধ্যে ‘সত্যের সন্ধানে ফিলিপনগর’ নামের একটি পেজও ছিল। এসব পোস্টের পর এলাকায় এক ধরনের উত্তেজনা ও জটিল পরিস্থিতি তৈরি হয়।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, স্থানীয় এক রাজনৈতিক দলের নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন। তবে পরে ইউনিয়নের কিছু মুসল্লিকে নিয়ে বৈঠকের কথা উল্লেখ করেন, যা নিয়ে পুলিশের সন্দেহ আরও বাড়ে।

ঘটনার দিন বেলা আড়াইটার দিকে পরিস্থিতি সহিংস রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দরবারে প্রবেশ করে হামলা চালায়, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় দরবারের ভেতরে থাকা পীর নিহত হন বলে নিশ্চিত হওয়া যায়।

পুলিশের এক উপপরিদর্শক জানান, হামলা ও ভিডিও ছড়ানোর ঘটনায় জড়িত অন্তত ১৫ থেকে ১৮ জনকে শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি সাতটি আইডির মধ্যে কয়েকটির প্রশাসকের পরিচয়ও চিহ্নিত হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার পর খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ধর্ম অবমাননা যেমন অপরাধ, তেমনি আইন নিজের হাতে তুলে নেওয়াও গুরুতর অপরাধ। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নিহত পীরের অনুসারীরা দরবারে ভিড় করছেন। তারা ভাঙচুর করা স্থাপনা দেখে শোক ও ক্ষোভ প্রকাশ করছেন এবং সুষ্ঠু বিচার দাবি করছেন। বর্তমানে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিও অবস্থান করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুষ্টিয়ার পীর হত্যার নেপথ্যে কী? 

সর্বশেষ আপডেট ০৭:৪৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬