ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলারোয়ায় ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৩:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 205

কলারোয়ায় ডিলাইটেড ক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন করা হয়। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া এলাকায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ডিলাইটেড ক্লাব।

বৃহস্পতিবার সকালে নাঙ্গলঝাড়া হাই স্কুল মাঠে আয়োজিত এ কর্মসূচিতে নাঙ্গলঝাড়া ইউনিয়নের ২৫০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় ১৫ ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডিলাইটেড ক্লাবের গভর্নিং বডির সদস্য আলী মুজাহিদ, ফয়সাল হোসেন, আহসান হাবিব সেতু, জিএম শফিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, রিয়াসাদ উদ্দীন, মুজাহিদ কামরান, মো. তানভীর মাহতাব, মো. আল মামুনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কলারোয়ায় ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সর্বশেষ আপডেট ০৩:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬