ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২৯:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 63

কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি বগি পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনে অপেক্ষমাণ ট্রেনটিতে আগুন লাগে। প্রতিদিনের নিয়ম অনুযায়ী রাত ১০টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর থেকে মোহনগঞ্জের উদ্দেশে ট্রেনটির ছেড়ে যাওয়ার কথা ছিল।

আগুন লাগার খবর পেয়ে সংশ্লিষ্টরা তা নিয়ন্ত্রণে কাজ করেন। তবে কীভাবে ট্রেনটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ট্রেনে অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা রয়েছে কি না, নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে; এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য জানাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

সর্বশেষ আপডেট ১০:২৯:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬