ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
যাত্রীকল্যাণ সমিতি

ঈদযাত্রায় রেকর্ড বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 132

ঈদযাত্রা সামনে রেখে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য বাড়ছে—এমন অভিযোগ তুলেছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। তাদের আশঙ্কা, এবারের পরিস্থিতি গত ২০ বছরের রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে।

বুধবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক পর্যবেক্ষণে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা থাকলেও বাস্তবে তার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না।

রাজধানীসহ বিভিন্ন শহরের বাস-মিনিবাসে ইতোমধ্যে অতিরিক্ত ভাড়া নেওয়া শুরু হয়েছে। নৌপথেও একই প্রবণতা দেখা যাচ্ছে, যদিও এসব অভিযোগ প্রায়ই অস্বীকার করা হয়।

সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী, এবার ঈদে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে প্রায় ৪০ লাখ ট্রিপ যাত্রা হতে পারে। পাশাপাশি নগরীর সিটিবাসে আরও প্রায় ৬০ লাখ ট্রিপ যাত্রীর চলাচলের সম্ভাবনা রয়েছে।

গত ১৪ থেকে ১৮ মার্চ পর্যন্ত যাত্রী চলাচল, অগ্রিম টিকিট সংগ্রহ, সরকারি তদারকি ও পরিবহন সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করেই এই চিত্র তুলে ধরা হয়েছে।

অভিযোগে বলা হয়, প্রায় ৮৭ শতাংশ বাস-মিনিবাসে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। অনেক রুটে ভাড়া দ্বিগুণ বা তারও বেশি।

যেমন—ঢাকা থেকে পাবনা বা নাটোরে যেখানে স্বাভাবিক ভাড়া ৫৫০–৬০০ টাকা, সেখানে এখন নেওয়া হচ্ছে প্রায় ১২০০ টাকা। রংপুর, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন রুটেও একই চিত্র।

এমনকি ময়মনসিংহের মতো কাছের রুটে লোকাল বাসে ২৫০ টাকার ভাড়া ৬০০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে।

পর্যবেক্ষণে আরও দেখা গেছে, যাত্রীদের কৌশলে বেশি ভাড়া দিতে বাধ্য করা হচ্ছে। নির্দিষ্ট গন্তব্যের টিকিট নেই—এমন অজুহাতে দূরের গন্তব্যের টিকিট ধরিয়ে দেওয়া হচ্ছে।

আবার আসনসংখ্যা বা জ্বালানিভেদে ভাড়ার পার্থক্য থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না।

সংগঠনটি বলছে, ভাড়া নির্ধারণের সময় চালক-সহকারীদের বেতন ও ঈদ বোনাস অন্তর্ভুক্ত থাকলেও অনেক ক্ষেত্রে তা পরিশোধ করা হয় না।

এর সঙ্গে যুক্ত হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পরিবহন খাতে চাঁদাবাজি এবং মালিকদের বাড়তি মুনাফার প্রবণতা। সব মিলিয়ে ভাড়া বাড়ানোর এক ধরনের অঘোষিত প্রতিযোগিতা তৈরি হয়েছে।

হিসাব অনুযায়ী, দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে গড়ে ৩৫০ টাকা করে অতিরিক্ত নেওয়া হলে প্রায় ১২১ কোটি ৮০ লাখ টাকা আদায় হতে পারে। আর নগরীর বাসে গড়ে ৫০ টাকা বেশি নিলে আরও প্রায় ২৬ কোটি ১০ লাখ টাকা যোগ হবে।

সব মিলিয়ে এবারের ঈদে শুধু বাস-মিনিবাস খাতেই প্রায় ১৪৮ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের আশঙ্কা করছে সংগঠনটি।

এ পরিস্থিতি থেকে উত্তরণে ডিজিটাল ভাড়া আদায় ব্যবস্থা চালু, নগদ লেনদেন কমানো, সড়ক ও মহাসড়কে সিসি ক্যামেরা নজরদারি বাড়ানো এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছে যাত্রীকল্যাণ সমিতি।

তাদের মতে, কার্যকর মনিটরিং না থাকায় প্রতিবছর একই সমস্যা নতুন করে সামনে আসে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যাত্রীকল্যাণ সমিতি

ঈদযাত্রায় রেকর্ড বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

সর্বশেষ আপডেট ০৮:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬