ঢাকা ০১:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবু সাঈদ হত্যাকাণ্ড: গুলির প্রমাণ নেই দাবি আসামিপক্ষের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 92

আসামিপক্ষের আইনজীবী

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যাকাণ্ডের মামলায় দুই পুলিশ সদস্য মৃত্যুদণ্ড পেয়েছেন।

তবে আসামিপক্ষের আইনজীবী দাবি করেছেন, মরদেহে কোনো গুলির চিহ্ন বা প্রমাণ পাওয়া যায়নি।

আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দোলন জানান, আবু সাঈদের জব্দকৃত গেঞ্জিতে কোনো গুলি বা ছিদ্রের চিহ্ন ছিল না। মরদেহেও কোনো গর্ত বা ক্ষতের চিহ্ন নেই এবং এক্স-রে বা অন্যান্য পরীক্ষাও করা হয়নি। তাই গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি বলে তারা মনে করেন।

তিনি আরও বলেন, প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী ১২ বোর শর্টগানের কার্টিজ ব্যবহার করা হয়েছে, কিন্তু তা জব্দ করা হয়নি। এ বিষয়ে আদালতে ২০টিরও বেশি পয়েন্টে লিখিত যুক্তি উপস্থাপন করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী  জানিয়েছেন, তারা পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর তা বিশ্লেষণ করে আপিল বিভাগে আপিল করবেন। তিনি আশা প্রকাশ করেছেন, আপিল শুনানির মাধ্যমে আসামিরা ন্যায়বিচার পাবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আবু সাঈদ হত্যাকাণ্ড: গুলির প্রমাণ নেই দাবি আসামিপক্ষের

সর্বশেষ আপডেট ০৬:৫৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬