ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনকারীদের হত্যার পর হাসিনার কান্নার নাটক ইতিহাসের কলঙ্ক: স্পিকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 25

আন্দোলনকারীদের হত্যার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আচরণকে “নাটক” বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার। তার ভাষায়, এটি ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে স্থান পাবে।

মঙ্গলবার (১২ মে) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এসব মন্তব্য করেন। তিনি দাবি করেন, জাদুঘর চালু হলে দর্শনার্থীরা সেখানে এসে ‘মাফিয়া নেত্রী’ ও তার দলকে ঘৃণাভরে স্মরণ করবে।

স্পিকার জানান, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনের ইতিহাস এই জাদুঘরে সংরক্ষণ করা হচ্ছে। তার আশা, আগামী ৫ আগস্টের মধ্যেই এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ঘটনাপ্রবাহ, নথি ও উপাত্ত ভবিষ্যৎ প্রজন্মকে রাজনৈতিক ইতিহাস বোঝাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় তিনি অভিযোগ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী আন্দোলন দমনে সহিংস দমন-পীড়নের নির্দেশ দিয়েছেন—এমন তথ্য ও প্রমাণ তাদের হাতে রয়েছে। এমনকি কিছু অডিও রেকর্ডসহ বিভিন্ন উপাত্ত জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আন্দোলনকারীদের হত্যার পর হাসিনার কান্নার নাটক ইতিহাসের কলঙ্ক: স্পিকার

সর্বশেষ আপডেট ০৪:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬