যেভাবে পোশাক কারখানায় ঈদের ছুটি হবে
- সর্বশেষ আপডেট ০৫:২৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / 72
ঈদুল আজহা সামনে রেখে পোশাক কারখানার ছুটি এবার হঠাৎ নয়, বরং ধাপে ধাপে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত ঈদে একসঙ্গে ছুটি ঘোষণার কারণে যেসব বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, এবার তা এড়াতে সরকার আগেই পরিকল্পনা করেছে।
মন্ত্রী জানান, গার্মেন্টসগুলোকে পর্যায়ক্রমে ছুটিতে পাঠানো হবে, যাতে একসঙ্গে শ্রমিকদের চাপ সড়ক ও পরিবহন ব্যবস্থার ওপর না পড়ে।
তিনি আরও বলেন, গত ঈদুল ফিতরের সময় যেসব সমস্যা দেখা গিয়েছিল, সেগুলো থেকে শিক্ষা নিয়ে এবার ঈদযাত্রা আরও সুশৃঙ্খল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
সরকারের লক্ষ্য হলো ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানো বলে মন্তব্য করেন তিনি।
































