শিরোনাম
হামে উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৫:০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 11
সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত শিশুদের মধ্যে মৃত্যুর সংখ্যা ফের বাড়তে দেখা গেছে। সর্বশেষ একদিনে আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে, যা পরিস্থিতিকে আবারও উদ্বেগের মধ্যে ফেলেছে।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসব শিশুর মৃত্যু হয়। স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, একই সময়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৭ জনে।
চিকিৎসকদের মতে, দেরিতে শনাক্তকরণ ও চিকিৎসায় অবহেলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।




































