ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৩১:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 80

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা। ছবি: সংগৃহীত

সন্ধ্যার মধ্যে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়াসহ ১১ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

অন্যান্য জেলার মধ্যে রয়েছে  খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব জেলার ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

সর্বশেষ আপডেট ১২:৩১:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬