ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু রামিসা হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার আশ্বাস আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / 15

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্নে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে বিচারক ও আইনজীবী সংকটের কারণে দেশে মামলার জট দীর্ঘ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৬ মে) ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, রামিসা মামলার বিচার দ্রুত শেষ করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে। তবে দেশে বিচারক ও দক্ষ আইনজীবীর ঘাটতির কারণে অনেক মামলার বিচার প্রক্রিয়া দীর্ঘ হয়ে যায়।

এ সময় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর আদালত নিয়ে করা মন্তব্যেরও জবাব দেন আইনমন্ত্রী। তিনি বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। আদালতকে নিয়ন্ত্রণ করা হয়—এ ধরনের বক্তব্য আদালত অবমাননার পর্যায়ে পড়ে।

আইনমন্ত্রী আরও বলেন, বিচারকদের স্বাধীনতার কারণেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আইনি সুবিধা পাচ্ছেন। সাম্প্রতিক কিছু বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় অংশ নেন আইনমন্ত্রী। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিশু রামিসা হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার আশ্বাস আইনমন্ত্রীর

সর্বশেষ আপডেট ০৮:১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬