ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের সক্ষমতা বাড়াতে ১২২ কোটি টাকা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 29

ফাইল ছবি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আভিযানিক সক্ষমতা বাড়াতে ১৬৩টি যানবাহন কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় ধরা হয়েছে ১২২ কোটি ২৭ লাখ টাকা।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অর্থ উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

অনুমোদিত যানবাহনের মধ্যে রয়েছে ৩টি জিপ, ১০০টি প্যাট্রল পিকআপ এবং ৬০টি এসি মাইক্রোবাস। এগুলো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহ করা হবে।

এর আগে গত ২৭ জানুয়ারি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) এ প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়। ৫ এপ্রিল যানবাহন কেনায় নিষেধাজ্ঞা থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ও র‍্যাবের কার্যক্ষমতা বিবেচনায় বিশেষ ছাড় দিয়ে প্রস্তাবটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়।

প্রকল্পটি ২০১৮ সালে একনেকে অনুমোদিত হয় এবং এর মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। চলতি আরএডিপিতে এ প্রকল্পের জন্য বরাদ্দ রয়েছে ১৬০ কোটি টাকা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

র‍্যাবের সক্ষমতা বাড়াতে ১২২ কোটি টাকা অনুমোদন

সর্বশেষ আপডেট ০৭:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬