রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ
- সর্বশেষ আপডেট ০৬:৪৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 24
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ইউনিটটির উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। তবে কেন্দ্রটির প্রথম ইউনিট স্বাভাবিকভাবে চালু আছে।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, কারিগরি ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে। এটি পুনরায় চালু হতে অন্তত চার দিন সময় লাগতে পারে। ইউনিটটি সচল করতে কাজ চলছে।
তিনি বলেন, প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে। তবে দ্বিতীয় ইউনিটে ঠিক কী ধরনের কারিগরি ত্রুটি দেখা দিয়েছে, তা নির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ২০২২ সালের ২৩ ডিসেম্বর উৎপাদনে যায়। পরের বছর ২৪ অক্টোবর দ্বিতীয় ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। পরে ২০২৪ সালের ১২ মার্চ দ্বিতীয় ইউনিটটি আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদনে যায়।
তবে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর থেকে কারিগরি ত্রুটি ও বিভিন্ন কারণে দ্বিতীয় ইউনিটটি ৩০ বারের বেশি বন্ধ থাকার খবর পাওয়া গেছে।































