স্থানীয়রা জানান, দিনমজুর এনামুল হক ক্লাবপাড়া এলাকায় মিঠুর দোকানের টিন বাঁধাই করছিলেন। এসময় টিনের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের একটি তারে আক্রান্ত হয়ে নিচে পড়ে যান তিনি। বিষয়টি বুঝতে পেরে তাকে রক্ষার চেষ্টা করতে গিয়ে মনোয়ারা খাতুন নামে এক নারীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক এনামুলকে মৃত ঘোষণা করেন। আহত মনোয়ারা নামের ওই নারী বর্তমানে একই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শিরোনাম
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর
- সর্বশেষ আপডেট ১২:৪২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 22
গাংনী থানার ওসি উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এবং প্রাথমিকভাবে সুরতহাল করা হয়েছে।

































