বিএনপির ৩ প্রার্থীর নির্বাচনে বাধা নেই
- সর্বশেষ আপডেট ১১:৩৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 192
বিএনপির তিন প্রার্থীর ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা নিয়ে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম, কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম -এর নির্বাচন করতে আর কোনো বাধা রইলো না।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে শুনানি হয়।
এর আগে, সোমবার (৯ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার জজ আদালত শুনানির জন্য এ দিন ঠিক করেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আবেদনগুলো কার্যতালিকায় রয়েছে।
তিনটি লিভ টু আপিলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার শাহ নেওয়াজ।
ফলে বিএনপির এই তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা রইলো না।






























