ঢাকা ১২:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

অর্থনৈতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 209

বাংলাবান্ধা স্থলবন্দর

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট ও বৈধ ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

শনিবার (১৭ অক্টোবর) থেকে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে পুনরায় এ কার্যক্রম চালু হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ। তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের চিঠি পাওয়া গেছে। ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে যথারীতি আমদানি-রপ্তানি শুরু হবে।
এদিকে, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী ইমিগ্রেশন দিয়ে যাত্রীদের যাতায়াতে কোনো বাধা থাকবে না। পাসপোর্ট ও বৈধ ভিসাধারীরা স্বাভাবিক নিয়মেই ইমিগ্রেশন ব্যবহার করে দুই দেশে যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ কেফায়েতুল্লাহ ওয়ারেস।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সর্বশেষ আপডেট ০৩:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬