ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তেল মজুত ও পাচার ঠেকাতে তথ্যদাতাকে পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৫:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 60

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য দিলে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে অস্থিরতা তৈরি হয়েছে।

এই সুযোগে দেশের কিছু অসাধু ব্যবসায়ী আমদানিকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না করে গোপনে মজুত করে পরে বেশি দামে বাজারে ছাড়ছে।

সরকার জানায়, ইতোমধ্যে মাঠ প্রশাসনের অভিযানে বেশ কয়েকটি অসাধু চক্রকে শাস্তির আওতায় আনা হয়েছে।

তবে এই প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে তথ্যদাতাদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে।

যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের তথ্য দিতে পারবে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তেল মজুত ও পাচার ঠেকাতে তথ্যদাতাকে পুরস্কার ঘোষণা

সর্বশেষ আপডেট ০৩:৩৫:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬