ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 11

তিস্তা ব্যারেজ। ছবি: সংগৃহীত

দেশের পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নে বড় ধরনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজ প্রকল্পও বাস্তবায়নের পথে রয়েছে।

বুধবার (২০ মে) সকালে গাজীপুরে দেশের প্রথম জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধনের পর বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, অনেকেই নানা ধরনের বক্তব্য দিলেও তিস্তার ন্যায্য পানির হিস্যা আদায়ের বিষয়ে কার্যকর আন্দোলন মূলত বিএনপি-ই করেছে। একই সঙ্গে তিনি জানান, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে।

উল্লেখ্য, প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ওপর পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পটি সাত বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে ২৪টি জেলার পানিসংকট অনেকটাই কমে আসবে এবং প্রায় সাত কোটি মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা

সর্বশেষ আপডেট ০৫:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬