ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তামাক নিয়ন্ত্রণে দ্রুত বিধি চায় তাবিনাজ

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০০:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 54

তামাক নিয়ন্ত্রণে দ্রুত বিধি চায় তাবিনাজ

তামাক নিয়ন্ত্রণে বিদ্যমান আইন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য দ্রুত বিধি প্রণয়নের দাবি জানিয়েছে তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ)। একই সঙ্গে আইন শক্তিশালী করার প্রক্রিয়ায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

তামাক নিয়ন্ত্রণে নীতি-অ্যাডভোকেসি আরও জোরদার এবং সংশোধিত আইন বাস্তবায়নে নারীদের ভূমিকা বাড়ানোর লক্ষ্যে উন্নয়ন বিকল্পের নীতি-নির্ধারণী গবেষণা (উবিনীগ) দুই দিনব্যাপী একটি আবাসিক কর্মশালার আয়োজন করে।

শুক্রবার ও শনিবার (১১ ও ১২ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় দেশের আট বিভাগের তাবিনাজের ২৩ জন সদস্য অংশ নেন।

কর্মশালায় তামাক নিয়ন্ত্রণের বিদ্যমান আইন, আইনের আলোকে দ্রুত বিধি প্রণয়ন, তামাকপণ্যে কার্যকর করারোপ, উদীয়মান তামাক ও নিকোটিন পণ্য এবং ভবিষ্যৎ অ্যাডভোকেসি কৌশল নিয়ে আলোচনা করা হয়।

এ সময় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর উল্লেখযোগ্য বিষয় এবং উদীয়মান তামাকপণ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে চলতি অর্থবছরের বাজেটের প্রেক্ষাপটে সারাদেশে ই-সিগারেট ও হিটেড টোব্যাকো প্রোডাক্টের (এইচটিপি) বিস্তৃত ব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তাবিনাজের সদস্যরা।

কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন দলগত অনুশীলনে অংশ নেন। সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের আলোকে দ্রুততম সময়ে বিধি প্রণয়নে তাবিনাজের সদস্যরা কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারেন, তা নিয়েও দলগত কৌশল নির্ধারণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে কর্মশালার সারসংক্ষেপ উপস্থাপন করেন উবিনীগের পরিচালক সীমা দাস সীমু। অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রাশেদা বেগম হীরা (৩০৩ মহিলা আসন-৩) এবং মোছা. সাবিরা সুলতানা (৩১৪ মহিলা আসন-১৪)। তারা তামাক নিয়ন্ত্রণ বিধিমালা দ্রুত প্রণয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সিটিএফকের দক্ষিণ এশিয়া ও জর্ডান প্রোগ্রামসের রিজিওনাল ডিরেক্টর ডা. মাহিন মালিক এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তামাক নিয়ন্ত্রণে দ্রুত বিধি চায় তাবিনাজ

সর্বশেষ আপডেট ০৬:০০:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬