ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গরমে সতেজ রাখবে গাজরের মিল্কশেক

লাইফস্টাইল ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৪০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 162

গরমে শরীর ঠান্ডা রাখা খুবই গুরুত্বপূর্ণ। এ সময় শরীরকে জলীয় রাখতে সাহায্য করে ঠান্ডা পানীয়। মজাদার পানীয় হিসেবে মিল্কশেক বেশ জনপ্রিয়। আর তাই বাড়িতেও নানা ধরনের মিল্কশেক মধ্যে গরমে বানতে পারেন গাজর দিয়ে মিল্কশেক। এটি শুধু স্বাদেই ভালো নয়, বরং শরীরকে পুষ্টি ও জলীয়তা সরবরাহ করে।

গাজরে প্রচুর ভিটামিন এ, বিটা-ক্যারোটিন এবং পটাশিয়াম থাকে। ভিটামিন এ এবং বিটা-ক্যারোটিন চোখের স্বাস্থ্য রক্ষা করে, পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া গাজর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক।

যেভাবে তৈরি করবেন গাজরের মিল্কশেক-

<> উপকরণ
১. মাঝারি আকারের গাজর ৩টি
২. ঠান্ডা দুধ দেড় কাপ
৩. চিনি মধু স্বাদ অনুযায়ী
৪. কাঠবাদাম বা কাজুবাদাম ৪-৫টি
৫. এলাচ গুঁড়া আধা চা চামচ
৬. বরফ কুচি প্রয়োজনমতো

<> প্রণালি
প্রথমে গাজরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন। চাইলে কাঁচা গাজর ব্যবহার করতে পারেন, অথবা ৩ মিনিট হালকা সেদ্ধ করলে ব্লেন্ড করা সহজ হবে। এরপর ব্লেন্ডারে গাজরের সঙ্গে দুধ, ভেজানো বাদাম, চিনি বা মধু এবং এলাচ গুঁড়া দিন। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করুন যতক্ষণ না মিশ্রণটি মিহি ও ক্রিমি হয়। যদি মিশ্রণ খুব ঘন মনে হয়, তবে প্রয়োজন অনুযায়ী আরও কিছু দুধ মেশাতে পারেন। তৈরি মিল্কশেক গ্লাসে ঢালুন এবং উপরে বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

<> টিপস
চিনির পরিবর্তে মধু বা খেজুরের মতো প্রাকৃতিক মিষ্টি ব্যবহার করতে পারেন। মিল্কশেকের স্বাদ বাড়াতে
ক্রিমি করতে চাইলে ব্লেন্ড করার সময় এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম যোগ করতে পারেন। রাজকীয় স্বাদ পেতে চাইলে গাজর রান্নার সময় সামান্য জাফরান যোগ করতে পারেন। গাজরের সঙ্গে আপেল বা আপেল-নাশপাতি মিশিয়ে ব্লেন্ড করলে একটি চমৎকার মাল্টি-ফ্রুট ফ্লেভার পাওয়া যায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গরমে সতেজ রাখবে গাজরের মিল্কশেক

সর্বশেষ আপডেট ০১:৪০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬