কিশোরগঞ্জে নির্বাচনী সমাবেশে ধানের শীষের গণজোয়ার
- সর্বশেষ আপডেট ১২:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 121
ত্রয়োদশ জাতীয় সসংসদ নির্বাচন (১২) ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রচার-প্রচারণার শেষ দিনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাজহারুল ইসলাম এর পক্ষে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হোসেনপুর উপজেলার ঢেকিয়া খেলার মাঠে হাজার হাজার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে ধানের শীষ প্রতীকের এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে, যুবদলের হাজারো নেতাকর্মী সমর্থকদের উদ্যোগে একটি বিশাল মিছিল গোবিন্দপুর ইউনিয়ন থেকে শুরু হয়ে হোসেনপুর নতুন বাজার গোল চত্তর হয়ে ঢেকিয়া খেলার মাঠের সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।
যুবদলের উক্ত মিছিলটিতে অংশ নেন কিশোরগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূইয়া হিমেল, হোসেনপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক নূরে আলম এরশাদ, জেলা যুবদলের সদস্য আজহারুল ইসলাম স্বপন, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন মেম্বার, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক আলী আজাদ মুরাদ, গোবিন্দপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি নেতা সাজু মিয়া, সোহেল মিয়া।
এছাড়াও গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল ও ছাত্র দলের নেতাকর্মী সমর্থকরা অংশ নেয়। তাছাড়াও ধানের শীষের সমাবেশকে ঘিরে বিকেল থেকেই উপজেলার ছয়টি ইউনিয়ন ও হোসেনপুর পৌরসভার নেতা কর্মী সমর্থকরা ধানের শীষের মিছিলে মিছিলে সমাবেশে যোগ দেয়।
ধানের শীষের প্রার্থী মাজহারুল ইসলাম বক্তব্যে বলেন, হোসেনপুর উপজেলার সম্মানিত ভোটার ভাই ও বোনেরা আপনারা আগামী ১২ ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব দিলে অবহেলিত হোসেনপুর উপজেলা কে একটি আদর্শ ও আধুনিকায়ন উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দরা বক্তব্য রাখেন।































