ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 91

প্রধানমন্ত্রী তারেক রহমান (ফাইল ছবি)

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আবেগাপ্লুত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মায়ের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তাঁর মায়ের জীবনের শেষ অনুষ্ঠান। এ সময় মায়ের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চান তিনি।

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘আজকের এই অনুষ্ঠানে সঙ্গত কারণেই আমি ব্যক্তিগতভাবে কিছুটা স্মৃতিকাতর। আপনাদের হয়তো অনেকেরই জানা আছে, আমার মা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এই ক্যান্টনমেন্টেই তাঁর জীবনের প্রায় সবগুলো বছর কাটিয়েছিলেন।’

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তবে ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তাঁর জীবনের শেষ অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানে এসে বারবার সেই স্মৃতির কথা মনে পড়ছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফেরাত কামনা করছি। একজন সন্তান হিসেবে আমি আপনাদের কাছে আমার মায়ের জন্য দোয়া চাইছি।’

সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ২১ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও সশস্ত্র বাহিনীর জন্মের ইতিহাস একই সূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই দেশের সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ছিলেন সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য।

নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো সাফল্য তাঁকে আন্দোলিত করে। জিয়াউর রহমানের সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে ভূমিকা বাহিনীর জন্য গৌরব ও প্রেরণার উৎস বলেও উল্লেখ করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মায়ের স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৮:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬