ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পরিচয় মিলল টোকেনে

প্লাস্টিকের ড্রামে হিন্দু ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
  • সর্বশেষ আপডেট ০১:৫৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 127

ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামে হিন্দু ব্যবসায়ীর মরদেহ

ময়মনসিংহ নগরের বেগুনবাড়ি এলাকায় স্লুইসগেটের সামনে পানিতে ভাসতে থাকা প্লাস্টিকের ড্রাম থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দী মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০) নগরের আঠারবাড়ি বিল্ডিং এলাকায় যৌথ মালিকানায় একটি জুয়েলারি দোকান পরিচালনা করতেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিহতের স্ত্রী সুমিতা রানী সূত্রধর ও ছেলে জয় সূত্রধর মরদেহটি শনাক্ত করেন।

পুলিশ জানায়, ড্রামের ভেতর থাকা বস্তাবন্দী মরদেহের প্যান্টের পকেট থেকে ময়মনসিংহ হিন্দু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের একটি টোকেন পাওয়া যায়। ওই টোকেনের সূত্র ধরে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে নিরঞ্জনের পরিচয় শনাক্তে সহায়তা করে তারা। পরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তার স্ত্রী ও ছেলে মরদেহটি শনাক্ত করেন।

নিরঞ্জন ত্রিশাল উপজেলার রমেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে। তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে ময়মনসিংহ নগরের স্টেডিয়াম এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। গত ২০ সেপ্টেম্বর বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরদিন স্টেডিয়াম এলাকায় তাকে তার এক ভাতিজা দেখতে পেয়েছিলেন।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, টোকেনের সূত্র ধরে নিরঞ্জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

পুলিশ জানায়, এর আগেও নিরঞ্জন তিন-চার দিন বাড়ির বাইরে থাকার পর ফিরে এসেছিলেন। এ কারণে এবারও পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি কোথাও গেছেন এবং ফিরে আসবেন। ফলে নিখোঁজ হওয়ার পর থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

এর আগে বুধবার সকালে বেগুনবাড়ি এলাকার স্লুইসগেটের সামনে পানিতে একটি ড্রাম ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ড্রামটি উদ্ধার করে। পরে এর ভেতর থেকে বস্তাবন্দী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, নিহতের মাথা ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিরঞ্জনকে হত্যার পর মরদেহ ড্রামের মধ্যে রেখে পানিতে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পরিচয় মিলল টোকেনে

প্লাস্টিকের ড্রামে হিন্দু ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ

সর্বশেষ আপডেট ০১:৫৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬