ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অডিও ভাইরালের পর ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 127

অডিও ভাইরালের পর ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে ওই অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়ে।

অডিওটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার মধ্যে ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানায় ডিএমপি। তবে ভাইরাল হওয়া অডিওটির বিষয়ে এখনো তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছড়িয়ে পড়া অডিওতে বর্তমান সরকার, পুলিশ বাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে বিভিন্ন মন্তব্য শোনা যায়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও মন্তব্য রয়েছে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অডিও ভাইরালের পর ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

সর্বশেষ আপডেট ০১:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬