ঢাকা ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পড়া চলছে

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৫২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 9

শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পড়া চলছে

মাগুরায় আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণা শুরু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় পড়া শুরু করেন।

এর আগে গত ২৫ আগস্ট মামলাটির রায় ঘোষণার জন্য দিন নির্ধারিত ছিল। তবে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করায় সেদিন রায় ঘোষণা না করে ৩১ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দীকা ও মাহবুবা তাসনিম আঁখি। আসামি হিটু শেখের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে ছিলেন হাফিজুর রহমান খান।

যেভাবে ঘটেছিল ঘটনা

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৫ মার্চ রাতে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় আট বছরের শিশু আছিয়া।

অভিযোগে বলা হয়, শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন। ঘটনার তিন দিন পর, ৮ মার্চ, আছিয়ার মা হিটু শেখসহ চারজনকে আসামি করে মামলা করেন। গুরুতর আহত আছিয়াকে ঢাকায় নেওয়া হয়। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।

গত ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে এক লাখ টাকা জরিমানাসহ মৃত্যুদণ্ড দেন। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল

বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য গত ২১ মে মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়।

অন্যদিকে, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে গত বছরের ২৫ জুন হাইকোর্টে আপিল করেন হিটু শেখ। আপিলের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি শেষে ১ জুলাই হাইকোর্ট তা শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে তার ওপর আরোপিত অর্থদণ্ড স্থগিত করা হয়।

এরপর গত ১১ আগস্ট হাইকোর্টে মামলাটির শুনানি শুরু হয়। শুনানি শেষে আজ সোমবার মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণা শুরু করেছেন আদালত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পড়া চলছে

সর্বশেষ আপডেট ১১:৫২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬