ঢাকা ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ

পুলক রায়, শেরপুর
  • সর্বশেষ আপডেট ০৫:০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 45

ঘোড়া

শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘোড়ার মাংসের আলামত ও নমুনা সংগ্রহ করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকা এলাকার ফুলহারি নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র ঘোড়া জবাই করে মাংস বিক্রি করে আসছে; এমন অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন ব্যক্তিরা নজর রাখছিলেন।

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ফুলহারি এলাকায় তিনটি জবাই করা ঘোড়ার মাংস পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি আরও তিনটি জীবিত ঘোড়া সেখানে বাঁধা ছিল। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঝিনাইগাতী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাংসের নমুনাসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। সেখানে ঘোড়ার মাংসের আলামত পাওয়া গেছে এবং নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই কারবারিরা পালিয়ে যায়। ঘটনাস্থলে কোনো জীবিত ঘোড়াও পাওয়া যায়নি।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঞা বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেরপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ

সর্বশেষ আপডেট ০৫:০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬