ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই কূটনীতির মূল ভিত্তি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 127

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন শনিবার রাজধানীর একটি হোটেলে বিসিএফএ আয়োজিত ‘লং লিভ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

বাংলাদেশের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে এখন আর শুধু ভূ-রাজনীতি নয়, বরং অর্থনীতি। এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমদানি-রপ্তানি, রেমিট্যান্স এবং জনশক্তি রপ্তানিকেই সামনে রেখে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। আর এই যাত্রায় চীন হতে পারে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি আয়োজিত ‘লং লিভ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে অর্থনীতি। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর সঙ্গে চীনের সম্পর্কও দিন দিন আরও গভীর হচ্ছে। বর্তমানে দেশের মোট সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) স্টকে চীনের অবস্থান দ্বিতীয়, আর দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার।

তবে তিনি স্বীকার করেন, এই বাণিজ্যে এখনো বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে। বাংলাদেশ থেকে চীনে রপ্তানি ১ বিলিয়ন ডলারেরও কম, কিন্তু এই রপ্তানি বাড়াতে চীন সরকারের আগ্রহ রয়েছে বলে জানান তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে চীনের সঙ্গে সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তিনি জানান, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের উদ্যোগে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে বহুদিনের আলোচিত সড়ক যোগাযোগ প্রকল্প নতুন করে এগোচ্ছে। এই করিডোর বাস্তবায়িত হলে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে ভারতসহ অন্য দেশগুলোকেও এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ আশা করে, মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করবে।

কূটনৈতিক অবস্থান ব্যাখ্যা করে জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ বাস্তববাদী পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে। চীন ও ভারত থেকে আমদানি, যুক্তরাষ্ট্র ও ইউরোপে রপ্তানি এবং মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া থেকে রেমিট্যান্স- এই অর্থনৈতিক বাস্তবতাকেই সামনে রেখে দেশের কূটনৈতিক সম্পর্ক পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, চীন বাংলাদেশের এই অবস্থানকে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করছে, যা ভবিষ্যতে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নু। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই কূটনীতির মূল ভিত্তি: তথ্যমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৩:৫৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬