ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে রপ্তানি হবে বাংলাদেশের কাঁঠাল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 11

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল চীনে রপ্তানির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্প্রতি চীন সফরকালে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, বাংলাদেশের কাঁঠাল অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিগুণসমৃদ্ধ। চীনের ভোক্তারাও এ ফল পছন্দ করেন। ফলে চীনের বিশাল বাজারে কাঁঠাল রপ্তানির মাধ্যমে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।

প্রধানমন্ত্রী জানান, চীন সফরের আগে তিনি মালয়েশিয়া সফর করেন। সেখানে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, মালয়েশিয়া প্রতিবছর শুধু চীনেই প্রায় ১ বিলিয়ন ডলারের দুরিয়ান রপ্তানি করে। বাংলাদেশের কাঁঠালও আন্তর্জাতিক বাজারে একই ধরনের সম্ভাবনা তৈরি করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংসদে ময়মনসিংহের ফুলবাড়ীয়া এলাকায় লেবু, আনারস ও কাঁঠালভিত্তিক কৃষি শিল্পাঞ্চল গড়ে তোলার প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সেখানে আগে একটি আনারস প্রক্রিয়াজাতকরণ কারখানা ছিল, যা পৃষ্ঠপোষকতার অভাবে বন্ধ হয়ে যায়। আপাতত নতুন শিল্পাঞ্চলের পরিকল্পনা না থাকলেও বন্ধ কারখানাটি পুনরায় চালুর বিষয়ে সরকার কাজ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চীনে রপ্তানি হবে বাংলাদেশের কাঁঠাল

সর্বশেষ আপডেট ০৯:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬