ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অফিসে দেরিতে আসায় এসিল্যান্ডসহ ৭ জনকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / 24

সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলে আকস্মিক পরিদর্শনে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকায় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে ভূমি মন্ত্রণালয়।

ভূমি মন্ত্রণালয়ের উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, গত ৮ জুন সকালে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল আকস্মিকভাবে পরিদর্শন করেন। এ সময় আমিনবাজার রাজস্ব সার্কেলের ৮ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে এসিল্যান্ডসহ ৬ জনকে নির্ধারিত সময়ে অফিসকক্ষে পাওয়া যায়নি। তারা দেরিতে অফিসে উপস্থিত হন।

মন্ত্রণালয়ের মতে, এ ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের ২ মার্চ ২০২৬ সালের পরিপত্র লঙ্ঘিত হয়েছে। তাই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে বিষয়টি মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অফিসে দেরিতে আসায় এসিল্যান্ডসহ ৭ জনকে শোকজ

সর্বশেষ আপডেট ০৩:২৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬