ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম আতঙ্ক: একদিনে আরও ১২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 18

হাম পরিস্থিতি দেশে আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। টিকাদান কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১২ শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার (৭ মে) বিকেলের নিয়মিত প্রতিবেদনে বলা হয়, গত একদিনে সারাদেশে নতুন করে ১ হাজার ৫২৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের ক্ষেত্রে হাম নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে। রাজশাহী বিভাগে মৃত্যু হয়েছে ২ জনের।

এছাড়া বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আরও চার শিশুর মৃত্যু নথিভুক্ত হয়েছে, যাদের সবারই হামের উপসর্গ ছিল।

এর আগে ৪ মে একদিনেই ১৭ শিশুর মৃত্যু হয়েছিল, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যা হিসেবে রেকর্ডে রয়েছে।

সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩২৯ শিশু। এর মধ্যে ৫৫ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে।

একই সময়ে দেশে মোট ৪৫ হাজার ৪৯৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৬ হাজার ২০৮ জনের ক্ষেত্রে রোগটি নিশ্চিত হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩১ হাজার ৯১২ জন, যাদের মধ্যে ২৮ হাজার ২৩৮ জন ইতোমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাম আতঙ্ক: একদিনে আরও ১২ শিশুর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৬:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬