ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজহারীর ‘ডিপফেক’ ব্যবহার করে প্রতারণা, ১০ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 108

মাওলানা মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর ছবি ও কণ্ঠ নকল করে ‘ডিপফেক’ ভিডিও বানিয়ে যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১০ যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।

রাজধানীতে সাইবার জালিয়াতির এক ঘটনায় এই সিদ্ধান্ত দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান। রোববার (২৬ এপ্রিল) জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, আসামিরা জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর ছবি ও কণ্ঠ ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডিপফেক প্রযুক্তির মাধ্যমে ভুয়া ভিডিও তৈরি করতেন। এসব ভিডিও দিয়ে যৌন উত্তেজক পণ্যের প্রচারণা চালানো হতো বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তাররা দেশের বিভিন্ন জেলার হলেও চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সংঘবদ্ধভাবে এই কার্যক্রম চালাতেন বলে পুলিশ জানায়। পরে যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তারা ‘আজহারী শপ’, ‘ডক্টর সেবা’সহ একাধিক ভুয়া পেজ ও ওয়েবসাইট ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচার করতেন। এসব কনটেন্ট বিশ্বাসযোগ্য মনে করে অনেকেই পণ্য অর্ডার দিতেন, যা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠানো হতো।

মামলায় বলা হয়েছে, পুরো চক্রটি পরিকল্পিতভাবে ডিজিটাল প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে।

এ ঘটনায় ২৩ এপ্রিল পল্টন মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আজহারীর ‘ডিপফেক’ ব্যবহার করে প্রতারণা, ১০ জন কারাগারে

সর্বশেষ আপডেট ০৭:৫৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬